ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সাথে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন।

এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেনদেড় ঘণ্টা বৈঠক শেষে ৯টা ১০ মিনিটের দিকে তিনি যমুনা থেকে বাসভবনের উদ্দেশে রওনা হন।


এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।


এর আগে, গত বছরের জুন মাসে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑